1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে সাকিব

  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ২৮৬ Time View

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন সাকিব। এটাই যথেষ্ঠ ছিল তাকে সেরা দলে জায়গা করে দিতে। ব্যাটিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। শেষ ম্যাচে দারুণ ব্যাটিং করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এক ধাপ এগিয়েছেন। এই টাইগার বাঁহাতি ব্যাটার এখন অবস্থান করছেন ৩৪ নম্বরে। তবে বোলারদের তালিকায় দীর্ঘদিন পর সেরা দশে ফিরেছেন সাকিব। ১০ নম্বরে জায়গা করে নেয়ার পথে তিনি তিন ধাপ এগিয়েছেন।

এদিকে বাকি ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন লিটন দাস। প্রথম দুই ওয়ানডেতে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন লিটন। শেষ ম্যাচে তার অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ জেতানো এই ইনিংসের সুবাদে ৩ ধাপ এগিয়েছেন লিটন। তিনি ৩৮তম স্থানে আছে স্কটল্যান্ডের স্কট এডওয়ার্ডসের সঙ্গে যৌথভাবে।

বোলারদের তালিকায় এগিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। দুই ম্যাচে ৩ উইকেট নেয়া তাসকিন এগিয়েছেন পাঁচ ধাপ। অবশ্য এমন পারফরম্যান্সেও সেরা ৪০ এর ভেতরে জায়গা পাননি তিনি। তাসকিনের অবস্থান ৪৫ নম্বরে। শেষ ম্যাচে সুযোগ পাওয়া তাইজুল ২ উইকেট নিয়ে এগিয়েছেন ৯ ধাপ। তিনি আছেন ৫৬তম স্থানে। সিরিজ জিতে নেয়া আফগান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছেন রশিদ খান। তিনি তিন ধাপ এগিয়ে অবস্থান করছেন চার নম্বরে। প্রথম দুই ওয়ানডেতে খেলা এই স্পিনারের ঝুলিতে গেছে মোট ৪ উইকেট।

আফগানস্তানের ব্যাটারদের মধ্যে সেঞ্চুরিসহ ১৪২ রান করে ১১ ধাপ এগিয়েছেন ইব্রাহীম জাদরান। তিনি উঠে এসেছেন ১৬ নম্বরে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর বোলারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com