1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

আমি যা করেছি, তাতে খুশি আছি: মেসি

  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১২.০৯ পিএম
  • ২৩৮ Time View

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে লিওনেল মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে। তবে মেসির জন্য প্রস্তুত ছিল বার্সেলোনা কিংবা অর্থের ঝনঝনানিতে বেড়ে ওঠা সৌদি আরবের ক্লাব আল হিলাল। সেগুলোকে পাত্তা না দিয়ে মিয়ামিতে যোগ দেন বিশ্বকাপজয়ী তারকা। আর তাতে সন্তুষ্টিও প্রকাশ করেছেন।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজে বলা হয়েছে, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মিয়ামিতে যোগ দেয়ার জন্য মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছান।

মেসি আরও বলেছেন, ‘আমি নতুন ক্লাবে নিজের সর্বোচ্চ পারফর্ম করার চেষ্টা করব। যখনই সুযোগ পাব, সেখানে আমার জন্যই আমি সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। এ বিষয়ে আমার মানসিকতা এবং সিদ্ধান্ত কখনোই বদলাবে না। আমি চেষ্টা করব নিজেকে ধরে রাখতে।’

গত জুনে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর তিনি মিয়ামিতে যাওয়ার ঘোষণা দেন। যদিও তার আগে বার্সা কিংবা সৌদি আরবে যাওয়ারও গুঞ্জন উঠেছিল। তবে মেসি শেষ পর্যন্ত মার্কিন ক্লাবটিকে বেছে নেন। এখনও মিয়ামির সঙ্গে মেসির চুক্তি ঘোষণা হয়নি। জানা গেছে, আগামী ১৬ জুলাই (রোববার) সন্ধ্যা ৬টায় সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com