1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Title :
তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি

ড্র হলো আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১২.২১ পিএম
  • ২৭২ Time View

ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে পুরো বিশ্ব। বৃহস্পতিবার (২২ জুন) রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে জয় পায়নি কোনো দল। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

চলছে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বৃহস্পতিবার এই দুই দলের লড়াই উত্তাপ ছড়ায় পুরো ল্যাটিন আমেরিকা মহাদেশে। তবে জয় পায়নি দুই দলের কেউ।

ম্যাচটি ড্র হওয়ায় উভয় দলের পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। মর্যাদার এই ম্যাচে শুরুতে এগিয়ে যায় ব্রাজিল। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। কিছুক্ষণ পরই ম্যাচে সমতা ফেরায় আর্জেন্টিনা। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। কিন্তু কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

এর আগে বুধবার (২১ জুন) ইকুয়েডরকে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে উরুগুয়েকে ৭-১ গোলে পরাজিত করে ব্রাজিলও সেমিফাইনালে পা দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com