1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

ইভিএম মেশিনে দশ আঙুলের ছাপ নেয়ার পরিকল্পনা

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৫.৫৬ পিএম
  • ২৯১ Time View

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে যাতে করে কোনো ভোটার তাদের অধিকার আদায়ে বঞ্চিত না হয় সে জন্য ইভিএম মেশিনে দশ আঙুলের ছাপ নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এই সহজ পদ্ধতি যেন জটিল না হয় সে বিষয়েও খেয়াল রাখা হয়েছে। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় আয়োজিত রংপুর সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। রংপুর সিটি ও গাইবন্ধা নির্বাচনের পর পরবর্তী নির্বাচনগুলোতে ইভিএম মেশিনে ভোট দেয়ার পদ্ধতিতে দশ আঙুলের ছাপ নেয়া হলে মেশিনের ধীরগতি কাটিয়ে উঠবে। সহজ হবে ভোটিং পদ্ধতি। নির্বাচনে হলফনামায় প্রার্থীদের তথ্য গোপনের বিষয়টি প্রার্থীতা যাচাইয়ে দায়বদ্ধতা আছে কমিশনের পরবর্তীতে ক্ষতিয়ে দেখবে দুদকসহ সরকারি অন্যান্য দপ্তরগুলো। এটি কমিশনের কাজ নয়।

এর আগে সকালে কমিশনার বিভাগের জেলা নির্বাচন অফিসারদের নিয়ে কর্মসূচিতে সংশোধনকারী কর্তৃপক্ষের সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসারে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এসময় রংপুর বিভাগীয় কমিশনার সাবেরুল ইসলাম, পুলিশের রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, নির্বাচন প্রশিক্ষন ইনস্টিটিউটের মহাপরিচালক ও রংপুর সিটি নির্বানের রির্টানিং অফিসার আবুদল বাতেন, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, আঞ্চলিক নির্বাচন অফিসার জি এম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেনসহ নির্বাচনি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com