1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা

টঙ্গীতে পোশাক শ্রমিক- পুলিশ সংঘর্ষ, আহত ২০

  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৪৯ পিএম
  • ৪৪৯ Time View
????????????????????????????????????

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করছেন।এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক কর‌তে পু‌লি‌শের রাবার বু‌লেট ও টিয়ার‌শেল নি‌ক্ষেপ করতে হয় বলে জানা গেছে। এতে পু‌লিশসহ প্রায় ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে টিভোলি অ্যাপারেল লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ ক‌রেন।

এ ব্যাপারে পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানায় ১২টি দাবি নিয়ে গত তিনদিন ধরেই কর্মবিরতি দিয়ে আন্দোলন করছিলেন শ্রমিকররা। তিনদিনেও দাবি পূরণ না হওয়ায় এবং মঙ্গলবার সকা‌ল থে‌কে কারখানা গেটে বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট, টিয়ার‌শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, পোশাক কারখানার সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com