1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওষুধ ছাড়াই মানসিক চাপ কমবে যেভাবে!

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৮.২৮ পিএম
  • ২১৮ Time View

বর্তমানে মানসিক চাপ মানুষের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। পারিপার্শ্বিক অবস্থা, দুশ্চিন্তা, ক্লান্তি কিংবা একঘেয়ে জীবন মানুষের মধ্যে চাপ সৃষ্টি করছে প্রতিনিয়ত। এ চাপ দীর্ঘসময় বয়ে বেড়ালে হৃদ্‌রোগ সহ দেখা দিতে পারে বড় ধরনের রোগও।

মানসিক রোগে ভুগলে ব্যক্তির মধ্যে যেসব পরিবর্তন লক্ষ করা যায তা হলো, হঠাৎ বেশি উত্তেজিত হয়ে ওঠা, নিজেকে সবার কাছ থেকে সরিয়ে বা গুটিয়ে রাখার প্রবণতা, বেশি সময় ধরে মন খারাপ থাকা, কথা বলতে না চাওয়া, নিরানন্দ থাকা বা কোনো কাজে আগ্রহ কমে যাওয়া, নেতিবাচক চিন্তা করা, খাবারে অরুচি, ঘুমের স্বল্পতা, সিদ্ধান্তহীনতায় ভোগা, হতাশা বা বিষণ্নতা, মনমরা হয়ে থাকা, বিরক্ত অনুভব করা, মনে ভয়ভীতি কাজ করা, কাউকে অবিশ্বাস করা ইত্যাদি।

এ উপসর্গগুলো মানুষের ব্যক্তিগত জীবনকে যেমন নেতিবাচকভাবে প্রভাবিত করে, তেমনি ক্ষতিগ্রস্ত করে পারিবারিক আর কর্মজীবনকেও। তাই আসুন আজকের আয়োজন থেকে জেনে নিই ওষুধ ছাড়াই মানসিক চাপ কমানোর কিছু কার্যকরী উপায়।

১। তাৎক্ষণিকভাবে কমানোর জন্য চুইংগাম চিবালে মানসিক চাপ ও দুশ্চিন্তা দুটোই কমে। কারণ, এতে ব্রেনে রক্ত চলাচল ঠিকভাবে হতে সহায়তা করে। ঘরের বাহিরে কয়েক মিনিট সময় কাটানোর ফলে মানসিক চাপ কমে এবং সতেজ অনুভব হয়।

২। এ ছাড়া দিনে অন্তত দশবার ব্রিথিং এক্সারসাইজ যেমন: লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে দম ছাড়া ব্যায়ামটির মাধ্যমে মানসিক চাপ কমে। সকাল কিংবা বিকেলে হাঁটার অভ্যাস বা ব্যায়াম শারীরিকসহ মানসিক অবস্থা ভালো রাখে।

৩। মানসিক চাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মেডিটেশন খুব কার্যকরী। মেডিটেশন মনকে প্রশান্তি দেয় এবং মাংসপেশিকে শিথিল করে। একই সঙ্গে নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম শরীরের ক্লান্তি দূর করে মনকে প্রফুল্ল রাখে।

৪। সুষম খাদ্যতালিকাও এ চাপ কমাতে সহায়ক ভূমিকা পালন করে। পরিমিত সুষম খাদ্য, ফল, শাকসবজি, প্রোটিন এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। যতটা সম্ভব তেলে ভাজা, ঝাল, শর্করা ও চর্বিজাতীয় খাবার, সিগারেট, কফি, অ্যালকোহল জাতীয় খাবারগুলো থেকে দূরে থাকতে হবে।

৫। প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৯ ঘণ্টা না ঘুমালে মানসিক চাপ বাড়ে। সারা দিনের কাজের পর শরীর এবং মনকে নতুন করে কর্মোপযোগী করে তুলতে ঘুমের বিকল্প নেই। তাই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

৬। সারা দিনে কম করে হলেও ৮ গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন। পানি কম খাওয়ার সঙ্গে অন্যান্য রোগের সরাসরি যোগসূত্র আছে। বিশেষজ্ঞদের মতে, পরিমিত পানির অভাবে মানসিক চাপও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

৭। এই সময়টায় সামাজিক ও পারিবারিক বন্ধনে থাকতে চেষ্টা করুন। গবেষণায় দেখা গেছে, বন্ধন এবং বন্ধুত্ব মানসিক চাপ অনেকটা কমিয়ে দিতে পারে। তাই পরিবার, আপনজন ও বন্ধুদের বেশি বেশি সময় দিন।

এসবের পরও যদি মানসিক চাপ দীর্ঘস্থায়ী হয়, তবে দেরি না করে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com