1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার

হবিগঞ্জে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১০.০৬ পিএম
  • ২১৭ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চেগানেগর গ্রামে এক ঘৃণ্য ঘটনার জন্ম দিয়েছেন সৎ বাবা। চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করেছেন সৎ মেয়েকে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকলেই এর কঠিন শাস্তি দাবি করছেন জানা যায়, গত রোববার দিবাগত রাতে সৎ মেয়েকে ওষুধ এনে দেন সৎ বাবা আলতাব হোসেন (৪৫)। প্যারাসিটামল ও গ্যাসের ওষুধের সাথে ২টি হলুদ রঙের ট্যাবলেটও খেতে দেন আলতাব। ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই চেতনা হারিয়ে ফেলেন সৎ মেয়ে সেই সুযোগে তাকে ধর্ষণ করে বিশ্বাসঘাতক সৎ বাবা আলতাব। চেতনা ফিরে পেলে চিৎকার দিতে চাইলে আলতাব তার মুখ চেপে ধরে বলেন, চিৎকার করলে তার ৩ মাসের পুত্র সন্তানকে হত্যা করবেন।

ঘটনার রাতে তার মা খাইরুন্নেছা তার অসুস্থ নানীকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ছিলেন। পরদিন সে তার মাকে বিস্তারিত জানায়। তার মা বাড়ি এসে পাড়াপ্রতিবেশীদের নিয়ে আলতাবকে আটক করে স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। মঙ্গলবার আলতাবকে গাজীপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চুনারুঘাট থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আলতাব সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘলা গ্রামের নিম্বর আলীর পুত্র। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com