বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পারবেন, তারা যেন নিকটস্থ আদালতে গিয়ে তাদের সাক্ষ্য নিবন্ধন করেন অথবা স্থানীয় প্রশাসনের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করেন।

এক বিবৃতিতে জানানো হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটির সর্বত্র চাঁদ দেখার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, এ দিনটি ১৪৪৭ হিজরির রমজানের ২৯তম দিন।

বিবৃতিতে আরও বলা হয়, যদি বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তাহলে পরদিনই অর্থাৎ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যথায় রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ হবে তার পরদিন অর্থাৎ শুক্রবার (২০ মার্চ)।

আজ সূর্যাস্তের পর সৌদি আরবের বিভিন্ন উচ্চস্থানে সরকারি চাঁদ দেখা কমিটি পর্যবেক্ষণে বসবে। সকল তথ্য যাচাই-বাছাই শেষে সুপ্রিম কোর্টই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS