1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Title :
বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ ঋণ অনিয়ম ও অর্থ পাচারে দীর্ঘমেয়াদি সংকটে ব্যাংক খাত ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ল সোনার দাম কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ১.১০ লাখ টন সার আমদানির সিদ্ধান্ত কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি

নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১.২৮ পিএম
  • ২৮১ Time View

টেকসই জ্বালানি নিশ্চিত ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। এই প্রকল্পের আওতায় আগামী ২০ বছর নিজস্ব সহযোগী প্রতিষ্ঠান প্যারামাউন্ট সোলার লিমিটেডের কাছ থেকে বিদ্যুৎ কিনবে কোম্পানিটি।

ডিএসইর তথ্যানুসারে, গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় অবস্থিত প্যারামাউন্ট টেক্সটাইলের কারখানা প্রাঙ্গণে ৯ দশমিক ৮১ মেগাওয়াট ক্ষমতার একটি রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে। ‘অপেক্স’ মডেলে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পের নকশা, নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে প্যারামাউন্ট সোলার লিমিটেড।

চুক্তির শর্ত অনুযায়ী, প্রকল্প থেকে উৎপাদিত প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) বিদ্যুৎ ৮ টাকা ২০ পয়সা হারে (ভ্যাট ও এআইটি ব্যতীত) কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল। সৌরবিদ্যুৎ প্রকল্পটি চালু হওয়ার পর থেকে পরবর্তী ২০ বছর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের এই চুক্তি কার্যকর থাকবে।

প্যারামাউন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক স্থায়িত্ব নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্যারামাউন্ট সোলার লিমিটেডের পরিশোধিত মূলধনের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ উল্লিখিত শর্তে এই বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষরের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন করেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৬ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ওই বছরে ইপিএস হয়েছিল ৬ টাকা ৪৮ পয়সা, যা আগের বছরে ছিল ৬ টাকা ২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৪৩ টাকা ৮৯ পয়সা।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৭৯ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৫২ কোটি ৯৫ লাখ টাকা। মোট শেয়ারের ৬০ দশমিক ৯৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক শূন্য ৬, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৩৪ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২০ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com