1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ

  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২.১৮ পিএম
  • ৩৫৯ Time View

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ও দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালীদের দখলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি।

সরেজমিনে ঘুরে জানা যায়, শ্রীপুর থানার মোড় এলাকার শাহীন ক্যাডেট একাডেমির পাশেই অবস্থিত মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ ও ক্রোকারিজ দোকানের মালিক বিক্রমপুইরা মোঃ সোহেল তার দোকানের পেছনে সরকারি প্রায় তিন গণ্ডা খাস জায়গা দখল করে একটি বড় গোডাউন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ারা মান্নান ফ্যাক্টরির পাশে মাধখলা বেলতলী পুকুর পাড়েও একই ধরনের দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, আলমগীরের স্ত্রী আসমা আক্তার তার মামা ভান্ডারী রফিকুল ইসলামের কাছ থেকে পাঁচ গণ্ডা জমি প্রায় ৫ লাখ টাকায় কিনে সেখানে ছয়টি কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ চালাচ্ছেন। তবে এলাকাবাসীর দাবি, এই জমির একটি অংশ সরকারি পুকুর পাড়ের অন্তর্ভুক্ত।
এ বিষয়ে জমি বিক্রেতা ভান্ডারী রফিকুল ইসলাম বলেন, “আমি দখল সূত্রে আমার ভাগ্নি আসমা আক্তারের কাছে স্ট্যাম্পের মাধ্যমে তিন লাখ টাকায় জমি বিক্রি করেছি। আমি নিয়মিত ট্যাক্সও পরিশোধ করি এবং পৌরসভার ট্যাক্সের কাগজপত্র আমার কাছে রয়েছে।”

তবে স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি পুকুর পাড় ও খাস জমি ব্যক্তিগতভাবে বিক্রি বা হস্তান্তরের কোনো সুযোগ নেই। এ ধরনের দখল ও নির্মাণকাজ দ্রুত বন্ধ করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি নায়েবকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি পুকুর পাড় ও খাস জমি দখলের ঘটনা আরওস বাড়তে পারে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com