1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব

  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১.০৮ পিএম
  • ২৪৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দঘন ঈদ উৎসব আয়োজন করেছে ‘উই ফর অল’ ও ‘স্বপ্নঘর ফাউন্ডেশন’। সংগঠনটি ২০১১ সাল থেকে পিছিয়ে পড়া শিশুদের কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও দুস্থ পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। বুধবার ১৮ মার্চ সকাল ১১ টার সময় আলমডাঙ্গার শহীদ মিনার প্রাঙ্গণে শত শত এতিম শিশুদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

উৎসবে অংশ নেওয়া শিশুরা নিজেদের পছন্দমতো নতুন পোশাক বেছে নেওয়ার সুযোগ পায়। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ঈদ উপহার। এতে করে শিশুদের মধ্যে বিরাজ করে উৎসবের আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয় ‘মেহেদী উৎসব’। রঙিন এই আয়োজনে শিশুরা মেহেদী পরিধান করে উচ্ছ্বাসে মেতে ওঠে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘উই ফর অল’-এর চেয়ারম্যান ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com