1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় সাদাকা হিসেবে রাজধানীর বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় আগামীকাল যুবদলের ছাগলের মাংস বিতরণ কর্মসূচি

  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১.১০ পিএম
  • ১৮৫ Time View

‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল ০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ৩০ টি ছাগলের জবাইকৃত মাংস বিতরণ করা হবে।

দুপুর ১২ টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাংস বিতরণ কর্মসূচির উদ্ভোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির সার্বিক বিষয় তদারক করবেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্য যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশনা প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com