1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০.৫৫ পিএম
  • ১২৮ Time View

২২ সেপ্টেম্বর, ঢাকা: বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন এআই কম্পিউটিং সল্যুশন অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

সম্প্রতি সাংহাইয়ে অনুষ্ঠিত হুয়াওয়ে কানেক্ট ২০২৬-এ হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং তাঁর মূল প্রবন্ধে এ সল্যুশনটি উন্মোচন করেন।

“অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পখাতের নেতা, গ্রাহক, সহযোগী ও প্রযুক্তি বিশেষজ্ঞগণ অংশ নেন। অনুষ্ঠানে এআই, ডিজিটাল সংযোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও বুদ্ধিমান ও উৎপাদনশীল ভবিষ্যৎ গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্নত এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। শক্তিশালী কম্পিউটিং সক্ষমতা, উন্নত জ্বালানি দক্ষতা এবং নির্ভরযোগ্য কার্যক্রমের মাধ্যমে এটি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে এআই অবকাঠামো গড়ে তুলতে ও পরিচালনা করতে সহায়তা করবে।

এর পাশাপাশি হুয়াওয়ে অ্যাটলাস ৯৫০ সুপারপডও উন্মোচন করেছে। সুপারপডভিত্তিক সুপারক্লাস্টারগুলো হুয়াওয়ের পিরিয়াম কম্পিউটিং আর্কিটেকচারের প্রথম প্রজন্মের পণ্য। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ১০ লাখ প্রসেসর একসঙ্গে একটি কম্পিউটারের মতো কাজ করতে পারে।

এ তালিকায় আরও রয়েছে সাধারণ কম্পিউটিংয়ের জন্য উন্নত তাইশান ৯৫০ সুপারপড এবং এআই-সম্পর্কিত ডেটার চাহিদা পূরণে তৈরি স্টোরেজ সল্যুশন ওশানস্টোর এম৯০০। এসব সল্যুশন বিভিন্ন খাতের প্রতিষ্ঠানকে ক্রমবর্ধমান ডেটা ব্যবস্থাপনা, কম্পিউটিং দক্ষতা বৃদ্ধি এবং এআইয়ের বাস্তব প্রয়োগ ত্বরান্বিত করতে সহায়তা করবে।

এ ছাড়া, হুয়াওয়ে জানিয়েছে যে তাদের ক্যান (CANN) প্ল্যাটফর্ম এখন ওপেন সোর্স। এর মাধ্যমে ডেভেলপার, অংশীদার এবং বৃহত্তর প্রযুক্তি কমিউনিটি এআই উদ্ভাবনে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং বলেন, “হুয়াওয়েতে আমরা শক্তিশালী এআই অবকাঠামো গড়ে তোলা এবং কম্পিউটিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ওপেন সোর্স ও ওপেন সিস্টেমকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এআই উদ্ভাবনকে এগিয়ে নিতে এবং বুদ্ধিমান বিশ্বের পথে এগোতে আমরা অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”

টেলিযোগাযোগ, আর্থিক সেবা, উৎপাদন, জ্বালানি, পরিবহন, জনসেবা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হুয়াওয়ে বিশ্বজুড়ে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com