1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় হত্যা মামলায় মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৬.১৫ পিএম
  • ৩৫৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধায় হত্যা মামলায় রবীন্দ্রনাথ সরকার ওরফে রবি (৬০) নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ সরকারের বাড়ি গাইবান্ধা শহরের স্কুল লেন এলাকায়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। রবীন্দ্রনাথ সরকার গাইবান্ধা শহরের স্টেশন রোডে হোমিও দোকানের আড়ালে স্পিরিট বিক্রি করতেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ১৯৯৮ সালের ১৪ এপ্রিল রবীন্দ্রনাথ সরকারের দোকান থেকে বিষাক্ত স্পিরিট কিনে পান করেন গাইবান্ধা শহরের সুইপার কলোনির বাবলু, ডাবলু, সুমিতা, ললিত কান্তি ও মিলন। পরে ওই ছয় ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় বাবলু ও ডাবলুর বোন মুন্নি বাসফোর বাদী হয়ে রবীন্দ্রনাথ সরকারের বিরুদ্ধের গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, ঘটনার পর থেকে আসামি রবীন্দ্রনাথ সরকার পলাতক। এই মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com