1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

“স্টক ব্রোকার এবং স্টক ডিলার” ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে গ্রীন ডেল্টা সিকিউরিটিজ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৬.৫৮ পিএম
  • ৩৩২ Time View

গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড সম্প্রতি পুঁজিবাজারের মধ্যস্থতাকারীদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার ২০২১-এ স্বীকৃতি পেয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উল্লিখিত আয়োজনে “স্টক ব্রোকার ও স্টক ডিলার” ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার অর্জন করেছে গ্রীন ডেল্টা সিকিউরিটিজ।

গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াফী শফিক মিনহাজ খান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

বাংলাদেশের পুঁজিবাজারের মধ্যস্থতাকারীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রথমবার আয়োজিত এই অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সকল কমিশনারবৃন্দ এবং বাংলাদেশের পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com