1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপুর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ১১.৫৮ এএম
  • ২১৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মো. হাসিবুল হক (লিপু) স্থানীয় গণমাধ্যমকর্মী ও মিডিয়া অ্যাক্টিভিস্টদের সঙ্গে মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করেছেন।

শনিবার (১৬ মে) রাত ৯টায় আলমডাঙ্গা জিস কমিউনিটি সেন্টারে এক আনন্দঘন পরিবেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণের আত্মপ্রত্যয় ব্যক্ত করেন এবং আলমডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক, উন্নত, বাসযোগ্য ও মানবিক নগরীতে রূপান্তরের প্রত্যয় ঘোষণা করেন।

মতবিনিময় সভায় হাসিবুল হক লিপু বলেন, “দীর্ঘদিনের অবহেলায় আলমডাঙ্গা পৌরসভা অনুন্নত ও অপরিকল্পিত নগরায়নের শিকার হয়েছে। এই অবস্থার পরিবর্তনে প্রয়োজন সুপরিকল্পিত উন্নয়ন ভাবনা ও বাস্তবসম্মত নগর পরিকল্পনা। নির্বাচিত হতে পারলে আমার নিজস্ব পরিকল্পনার মাধ্যমে আলমডাঙ্গাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন নগরায়ন এবং মানবিক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে তিনি ২১ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে হাসিবুল হক লিপু দীর্ঘদিন ধরে সৌদি আরবে নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন। তার প্রতিষ্ঠানের মাধ্যমে বহু বাংলাদেশি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ কারণে তিনি এলাকায় একজন সফল প্রবাসী উদ্যোক্তা ও সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং অনলাইন কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।

প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হাসিবুল হক লিপু বলেন, তিনি সবসময় পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চান এবং একটি জনবান্ধব পৌর প্রশাসন গড়ে তুলতে কাজ করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ টিপু সুলতানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমদাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com