1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন: সমন্বিত স্কুল ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ১.২২ পিএম
  • ১৩২ Time View

ঢাকা, ০৪ মে ২০২৬ – কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে “কমিউনিটি এডুসুুইট ৩৬০” -একটি আধুনিক, উদ্ভাবনী ও সমন্বিত স্কুল ব্যাংকিং সমাধান; যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক, প্রশাসনিক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে।

পুলিশ সদর দপ্তরে এই সেবাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান জনাব মোঃ আলী হোসেন ফকির।

শিক্ষা খাতে উদ্ভাবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক তৈরি করেছে “কমিউনিটি এডুসুইট ৩৬০” -একটি পূর্ণাঙ্গ এন্ড-টু-এন্ড ব্যাংকিং ও সেবা প্ল্যাটফর্ম। এটি শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থী কল্যাণের বিভিন্ন চাহিদা পূরণে সহায়ক হবে। সমন্বিত এই সেবা প্যাকেজ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা উন্নয়ন, অভিভাবকদের জন্য সহজ সেবা নিশ্চিতকরণ এবং পুরো স্কুল ইকোসিস্টেমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন; তাদের মধ্যে ছিলেন- জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ; জনাব সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ), বাংলাদেশ পুলিশ; জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি অ্যান্ড রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ; জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; ড. মোঃ মোর্শেদ হাসান খান, স্বতন্ত্র পরিচালক; জনাব সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; জনাব কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব জনাব সাইফুল আলম এফসিএসসহ অন্যরা।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা খাতে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com