1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পথে বিএসইসি দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পূনর্বহালের দাবীতে রাঙ্গামাটিতে কর্মসূচীর ঘোষণা কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪৫ সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে অনলাইন ভ্যাট রিটার্নের প্রস্তুতি, সময় বাড়াল এনবিআর সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ, অনুমোদন পেল ৩০% লভ্যাংশ সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ক্রাউন সিমেন্ট সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ঈদুল আজহায় ৩৯৪ টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ১২৯৪ জন আহত: যাত্রী কল্যাণ সমিতি

৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৭.৪৪ পিএম
  • ১৩৫ Time View

আজ ১৭ মে, রাবিবার বেলা ১১:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করা হয়। ২ জুন থেকে বৃহত্তর কর্মসূচির প্রস্তুতি হিসেবে বিভাগীয় সমাবেশ এবং ৭ জুন থেকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া সভাপতির বক্তব্যে বলেন অবিলম্বে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। আমাদের বরাদ্দের টাকা অন্য খাতে খরচ হবে এটা অন্যায়। দেশের শিক্ষার উন্নয়নে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ এখন এক নম্বর যৌক্তিক দাবি। তিনি আরো বলেন ঈদের আগেই দাবি বাস্তবায়ন না হলে ঈদের পর ৭ জুন থেকে ঢাকায় বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।
নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী বলেন আমরা ২০-২৫ বছর যাবত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্যের শিকার হয়েছি। বর্তমান সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি এই বৈষম্য দূর করে দ্রুত সময়ে এমপিওভুক্ত করা হোক।
সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক বলেন বর্তমান সরকার আমাদের সরকার। আমরা বিএনপি সমর্থক হওয়ার কারণেই দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছি। এখন সময় এসেছে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে। আমরা দেশের সকল নন-এমপিও শিক্ষকদের সংগঠন সম্মিলিত নন এমপিও পরিষদের পক্ষ থেকে এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধাণ করতে চাই, কিন্তু আন্দোলনে বাধ্য করবেন না। আমরা আরো আশা করছি আমাদের এমপিওভুক্তির বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিবেন।
সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম বলেন আমাদের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে বিগত সরকার এমপিওভুক্তির আবেদন গ্রহণ করে স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরী করেছিল, সেই তালিকা অনুযায়ী এমপিওভুক্ত করার দাবি জানাচ্ছি।
সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ বলেন আমরা ২০ থেকে ২৫ বছর ধরে চাকরী করে আসছি কিন্তু কোন বেতন-ভাতা পাই না, আমার মনে হয় এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সুতরাং আমাদের এই ন্যায্য দাবি সরকার অতিদ্রুত মেনে নিয়ে এমপিওভুক্তির ব্যবস্থা করবেন এই প্রত্যাশা করি।
সমন্বয়ক অধ্যক্ষ আবতাবুল আলম বলেন, বিগত সময় আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি, আমাদের দ্রুত এমপিওভুক্তি করতে হবে। এর জন্য সরকারের অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।
সমন্বয়ক মাওলানা মোবারক হোসেন বলেন, নন এমপিও আন্দোলনে ১৭ জন ভাইয়ের রক্ত মিশে আছে, আমরা তাদের রক্ত বৃথা যেতে দিবো না। এমপিওভুক্তির দাবিটি যৌক্তিক তাই দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
সভায় বক্তারা অনার্স মাস্টার্স স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের এমপিও নীতিমালায় অন্তর্ভূক্তকরণ ও তাদের এমপিওভুক্তি দাবি করা হয়।
প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া এমপিওভুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করেন – ৩০ মে দেশের সকল সংসদ সদস্য ও মন্ত্রী মহোদয়দের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও এমপিওভুক্তির দাবি, ২ জুন রাজশাহী বিভাগীয় সমাবেশ, ৩ জুন রংপুর বিভাগীয় সমাবেশ, ৪ জুন ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ, ৫ জনু বরিশাল বিভাগীয় সমাবেশ, ৬ জুন খুলনা বিভাগীয় সমাবেশ, ৭ জুন ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি।

সমন্বয়ক জাহিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয়ক প্রভাষক মোঃ গোলাম মোস্তফাসহ সারাদেশ থেকে আসা জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com