1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

নবোদয় প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের কমিটি গঠন; সভাপতি মঞ্জুর হোসেন ঈসা, সদস্য সচিব মোস্তাফিজুর

  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ১০.৪৬ পিএম
  • ৪৮০ Time View

রাজধানীর নবোদয় প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ১১ মে, সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। এতে মোঃ মঞ্জুর হোসেন ঈসা-কে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মোঃ আসলাম আলী-কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ঘোষিত ১১ সদস্যের কমিটিতে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা স্থান পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষানুরাগী সদস্য এস এম মোমো, দাতা সদস্য হাবিবা আক্তার লিপি, গাজী দিলশাদ ও সাধবী আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন ও মোঃ আবু সাঈদ, অভিভাবক প্রতিনিধি সেলিনা বেগম ও মোঃ জামাল হোসেন।

সভাপতির বক্তব্যে মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, “শিক্ষার মানোন্নয়ন এবং স্কুলের অবকাঠামোগত বিকাশে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিশেষ করে শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।”

সভায় উপস্থিত বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে স্কুলের সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com