1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৬.৪০ পিএম
  • ২৬৮ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: ঢাকা–কুমিল্লা মহাসড়কের যানজট কমাতে বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে সুয়াগাজী থেকে গোলাবাড়ি হয়ে আড়াইহাজার পর্যন্ত একটি বিকল্প মহাসড়ক নির্মাণের প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

রোববার (১৭ মে) স্থানীয় সরকার বিভাগের কুমিল্লা কার্যালয়ে আয়োজিত এক সভায় এ প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। এতে প্রস্তাবনা উপস্থাপন করেন সিনিয়র সহকারী প্রকৌশলী মেহেদি হাসান।

প্রস্তাবিত সড়কটি সুয়াগাজী থেকে শুরু হয়ে গোলাবাড়ি, গোমতীর উত্তর পাড় ঘেঁষে বুড়িচং, দেবিদ্বার, কোম্পানীগঞ্জসহ বিভিন্ন এলাকা অতিক্রম করে বাঞ্ছারামপুর পর্যন্ত বিস্তৃত হবে। পরবর্তীতে প্রস্তাবিত মেঘনা সেতু ও কাঞ্চন ব্রিজের মাধ্যমে এটি ঢাকার ৩০০ ফিট সড়কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমবে এবং কুমিল্লার উত্তরাঞ্চলসহ আশপাশের জেলার মানুষ দ্রুত রাজধানীর সঙ্গে যোগাযোগের সুযোগ পাবে। পাশাপাশি শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com