1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

ট্রেনে উঠতে গিয়ে বাবার সামনে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলের মৃত্যু

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৩.৫৮ পিএম
  • ২৮৭ Time View

নাটোরের আব্দুলপুর জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে নুরুজ্জামান ইমতিয়াজ (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। হাসানুজ্জামান রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

শনিবার সকাল ৭ টা ৫০ মিনিটের দিকে আবদুলপুর রেলজংশন স্টেশনে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকায়। তার বাবা ইসাহক আলী পাবনা জজকোর্টের আইনজীবী।

আব্দুলপুর স্টেশন মাস্টার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি লালপুরের আব্দুলপুর জংশন স্টেশনে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এসে থামে। এ সময় ইমতিয়াজ ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামেন। পরে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করলে ইমতিয়াজ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার বাবা অ্যাডভোকেট ইসাহাক আলীও ট্রেনে ছিলেন। ছেলের আকস্মিক মৃত্যুতে বাকরূদ্ধ হয়ে পড়েন তিনি। রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা রেল লাইনের ওপর থেকে মৃতদেহটি সরিয়ে রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com