1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

স্মিথ-ওয়ার্নারকে নেতৃত্বে চান না মিচেল জনসন

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ২.৩১ পিএম
  • ২০৩ Time View

অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে অবসর নেয়ায় আগামীতে কে হবেন দলটির ওয়ানডে অধিনায়ক, তা নিয়ে চলছে আলোচনা। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টেবিলে নাম উঠেছে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারেরও। এই দুজন নেতৃত্ব না পাওয়ার কারণ দেখছেন না বিদায়ী অধিনায়ক ফিঞ্চসহ অস্ট্রেলিয়ার অনেক কিংবদন্তি ক্রিকেটার। তবে স্মিথ-ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে চান না দেশটির সাবেক পেসার মিচেল জনসন।

২০১৮ সালে বল বিকৃতি কান্ডে জড়িয়ে অধিনায়কত্বে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সেই সময়ের অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। স্মিথ পেয়েছিলেন নেতৃত্বে দুই বছরের নিষেধাজ্ঞা। যেটা কাটিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট সহ-অধিনায়কত্বও পান তিনি। েএমনকি শেষবারের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স যখন করোনা আক্রান্ত হন, তখন অ্যাডিলেড টেস্ট নেতৃত্ব দেন স্মিথ। বল বিকৃতি কান্ডে স্মিথ দুই বছরের নিষেধাজ্ঞা পেলেও ওয়ার্নার পান আজীবনের নিষেধাজ্ঞা।

জনসন বলেন, ‘স্মিথ-ওয়ার্নার কাউকেই অধিনায়ক করা উচিত নয়। দলকে তারা নানাভাবে পরামর্শ দিতেই পারে এবং সেটা তারা করেও আসছে। তবে তাদেরকে নেতৃত্বে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন দেখি না, পুরনো সেই ব্যাপারগুলো ফিরে আসবে তাতে…। তা ছাড়া, দুজনই এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে আছে। তাই এমন একজনকে নেতৃত্বে আনা উচিত, যাকে অনেকটা সময় পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচকদের ভাবনায় তো নিশ্চয়ই কেউ আছেই। হতে পারে গ্লেন ম্যাক্সওয়েল… ভবিষ্যতের দিকে তাকালে ক্যামেরন গ্রিন বিবেচনায় থাকতে পারে। তবে অলরাউন্ডার হিসেবে এমনিতেই অনেক ওয়ার্কলোড তার। ট্রাভিস হেড আছে সম্ভাব্য একজন, তবে আগে তার নিজের ফর্মে ধারাবাহিক হতে হবে আরও।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com