1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.৩২ পিএম
  • ২০২ Time View

যেকোনো টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়। ব্যাতিক্রম হয়নি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও। তবে আসন্ন এই বিশ্বআসরে আরও একটি ম্যাচের টিকিট নিয়ে ঘটেছে এমন কান্ড। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।

আজ (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও অস্ট্রেলিয়া মাটিতে বসতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হতে এখনও মাস খানেক বাকি। আগামী ২৭ অক্টোবর সিডনিতে হবে এই ম্যাচটি।

তবে আগ্রহীদের অপেক্ষমান তালিকায় নাম লেখানোর আহ্বান জানিয়েছে আইসিসি। সেক্ষেত্রে বাড়তি টিকিট আসলে তাদের কেনার সুযোগ মিলতে পারে। এছাড়া ম্যাচের কিছু দিন আগে আইসিসি একটি আনুষ্ঠানিক রি-সেল প্ল্যাটফর্ম খুলবে। সেখানে ভক্তরা চাইলেই টিকিট বদলে নিতে পারবেন।

সুপার টুয়েলভের আরও কিছু ম্যাচের টিকিট আছে শেষ হওয়ার পর্যায়ে। তেমন একটি ম্যাচ হচ্ছে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটি। আগামী ২২ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দুই দলের মুখোমুখি হওয়ার কথা। ৩০ অক্টোবর পাকিস্তানের সঙ্গে এ গ্রুপের রানার্স আপদের ম্যাচ, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ৩ নভেম্বর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটও শেষ হওয়ার পথে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com