1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ঐতিহ্যবাহী যে হাটে ঘোড়ার বেচাকেনা চলছে ৫০ বছর ধরে

  • আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৬.৫১ পিএম
  • ২৩৭ Time View

এক সময় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য বাহন ছিলো ঘোড়ার গাড়ি। ছিলো ঘোড়া বেচাকেনার হাট। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে সে ঐতিহ্য। 

তবে সেই ঐতিহ্যের পথ ধরে জামালপুর সদরের তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে প্রায় ৫০ বছর ধরে বসছে ঘোড়ার হাট। এখনো এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসেন ঘোড়া কিনতে। নানা জাত আর বাহারী রঙের ঘোড়া পাওয়া যায় এই হাটে।

জামালপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ হাটের অবস্থান। প্রতি বৃহস্পতিবার এ হাট বসে। হাটের দিনে ঘোড়া কেনাবেচা করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও ক্রেতার আগমন ঘটে।

হাটে ঘোড়ার শক্তি পরীক্ষার নাম দেওয়া হয়েছে রিমান্ড। শক্তি পরীক্ষায় হাটের মধ্যে বালু দিয়ে তৈরি করা হয়েছে রাস্তা। সেই রাস্তায় ঘোড়ার গাড়িতে ১০ থেকে ১৫ জন মানুষ উঠিয়ে গাড়ি ছুটানো হয়। যে ঘোড়া বালুর মধ্যে গাড়ি টেনে নিয়ে যেতে পারছে, সেই ঘোড়া শক্তিশালী। রিমান্ডে যে ঘোড়া সবচেয়ে বেশি শক্তি দেখাতে পারে সে ঘোড়ার দামও ততো বেশি। 

জাত ভেদে প্রতিটি ঘোড়া ৫ হাজার থেকে ১ লাখ টাকা হয়ে থাকে। প্রতি হাটে পরিবেশ পরিস্থিতি ভালো থাকলে ১৫০-২০০ ঘোড়া বিক্রি হয় বলে জানিয়েছেন হাট কমিটির সভাপতি ফারুক আহাম্মেদ।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান বলেন, জেলার এটি একটি ঐতিহ্যবাহী হাট। ভবিষ্যতে এ হাটের উন্নতিকরণে উপজেলা প্রশাসনের চেষ্টা থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com