1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সায়হাম কটন মিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল সপ্তাহের প্রথম কার্যদিবসে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২, ৩.০১ পিএম
  • ৭৮ Time View

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে ইসরাইল কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। দামেস্কের এই অংশে সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। খবর- পার্সটুডের

এই হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার পত্রিকা আল-ওয়াতান। সিরিয়ার এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি হামলায় এক বেসামরিক নাগরিকের আহত হওয়ার খবরও জানিয়েছে।

পত্রিকাটি আরও জানায়, সিরিয়ার প্রতিরক্ষাবাহিনী আকাশেই ইসরায়েলের বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তারপরও ভোরের দিকের এই হামলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ওই হামলার পর দামেস্ক বিমানবন্দর থেকে যাওয়া-আসার সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিরিয়া।

ইসরাইল বিগত কয়েক বছরে দামেস্কসহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বহুবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলার বেশিরভাগই প্রতিহত করেছে। সিরিয়া বহুবার জাতিসংঘকে চিঠি দিয়ে এ ধরনের আগ্রাসী হামলা বন্ধ করতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানালেও জাতিসংঘ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com