শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য এএমএলন ও সিএফটি সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলো আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৫;

আইএফআইসি ব্যাংক পিএলসি গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) সংক্রান্ত কমপ্লায়েন্স বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেন-এর নেতৃত্বে পরিচালনা পর্ষদের সকল সদস্য; জনাব মোঃ এবতাদুল ইসলাম, জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, এফসিএ, জনাব মোঃ গোলাম মোস্তফা এবং জনাব মুহাম্মদ মনজুরুল হক—এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক জনাব রেজওয়ানুর রহমান এবং যুগ্ম পরিচালক জনাব জুয়াইরিয়া হক এর উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স নিশ্চিতকরণে পরিচালনা পর্ষদের সদস্যদের ভূমিকা, প্রাসঙ্গিক নিয়ন্ত্রক নির্দেশনা এবং ব্যাংকসহ রিপোর্টিং সংস্থাসমূহের দায়িত্ব সম্পর্কে তাদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা।

কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক এএমএল ও সিএফটি সিস্টেম চেক পরিদর্শন থেকে প্রাপ্ত পর্যবেক্ষণসমূহ, দেশের সাম্প্রতিক মানি লন্ডারিং পরিস্থিতি এবং সুশাসন ও কমপ্লায়েন্স তদারকি জোরদারে পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS