1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

কালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের শেষ বিদায়

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬.৪২ পিএম
  • ৩২৭ Time View

মামুন মোল্যা, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।

 ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের প্রতি গার্ড অব অনার প্রদান করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর অন্তিম সালাম জানান।

এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com