বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে দুই জাহাজ আইএমএফ-ও বিশ্বব্যাংকের বড় বার্তা: বাংলাদেশ পেতে পারে ২ বিলিয়ন ডলার হামের উপসর্গে ৮ শিশুসহ মোট ৯ জনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক নববর্ষে কৃষকদের জন্য উপহার: শুরু হলো কৃষক কার্ড বিতরণ ‎সুন্দরবনের অভয়ারণ্যে অপরাধ প্রবণতা ঠেকাতে কঠোর নজরদারি ‎ ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষ: নিহত-২, আহত-৩০ শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদকের সাথে সম্পৃক্তদের দলে স্থান নেই-এমপি বাচ্চু মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার, থানায় মামলা

মামুন মোল্যা
  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩৭ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নে  আট বছরের ১টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ১৩ মার্চ (শুক্রবার)  সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে ধর্ষক  আলী মোল্যা (৫০)কে এলাকাবাসী আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে।  ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০/১৪।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই শিশু ঘরের পিছন থেকে প্রাকৃতিক কাজ শেষে বের হলে আলী মোল্যা মেয়েটির মুখ বেঁধে বাড়ীর অদূরে পানের বরজে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে  তার চাচা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ, (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামীকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS