1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

অনাস্থা ভোটে বরিস জনসন টিকে গেলেন

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ১০.৩১ এএম
  • ১৮৩ Time View

দলীয় এমপিদের অনাস্থা ভোটের পরেও ক্ষমতায় টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্যদের ভোটে দলীয় নেতৃত্বে বহাল থাকেন তিনি। এ সুবাদে প্রধানমন্ত্রীর পদ হতে ক্ষমতাচ্যুত হওয়া থেকেও এ যাত্রায় বেঁচে গেলেন জনসন।

করোনার বিধিনিষেধ অমান্য করে জন্মদিনের অনুষ্ঠান করার খবরে বিরোধীদলসহ নিজ দলের নেতাদের চাপের মুখে পড়েন জনসন। এরই ধারাবাহিকতায় ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিদের ডাকে গতকাল অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। জয়ের পর এ ভোটকে ‘সিদ্ধান্তমূলক’ আখ্যায়িত করেছেন জনসন।

ভোটে কনজারভেটিভ পার্টির মধ্যকার ‘বিভাজন’ ফুটে উঠেছে বলে মনে করেন বিরোধী লেবার নেতা স্যার কির স্টারমার।

করোনা মহামারিতে জনসমাগম নিষিদ্ধ করার পর নিজেই জন্মদিনের অনুষ্ঠান করায় ব্যাপক সমালোচনায় পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আইন অমান্য করায় ক্ষমতাসীন প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে জরিমানাও দেন তিনি।

এ ঘটনায় বরিস জনসনের প্রধানমন্ত্রী থাকার নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে। যার ধারাবাহিকতায় জনসনকে দলীয় নেতৃত্ব থেকে সরাতে অনাস্থা ভোটের ডাক দেন তার নিজ দল কনজারভেটিভ পার্টির নেতারা।

গতকালের দলীয় অনাস্থা ভোটে জনসনের পক্ষে ভোট দেন দলের ২১১ জন এমপি। বিপক্ষে ভোট পড়ে ১৪৮টি। অনাস্থা ভোটের ফলাফল ঘোষণা করেন কনজারভেটিভ এমপি গ্রাহাম ব্র্যাডি। খবর- পার্সটুডের

অনাস্থা ভোটে জয় পেয়ে কনজারভেটিভ পার্টিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী বরিস জনসন। সামনে আরো অনেক কিছু করার বাকি জানিয়ে তিনি বলেন, ভেদাভেদ ভুলে সামনের দিকে যেতে হবে।

বরিস জনসন নিজের ও প্রধানমন্ত্রীর পদের মর্যাদা ক্ষুন্ন করেছেন। তার বিরুদ্ধে বড় জয়ের আশা করলেও তা না হওয়ায় হতাশা প্রকাশ করেন বিদ্রোহী কনজারভেটিভ এমপি রজার গেইল।

এদিকে, কনজারভেটিভ পার্টির আনা অনাস্থা ভোট প্রসঙ্গে বিরোধী লেবার পার্টির নেতা কির স্টারমার বলেন, এটি বরিস জনসনের বিপক্ষে তার দলের নেতাদের দাঁড়ানোর সাহস দেখানোর একটি সুযোগ ছিলো। তিনি অভিযোগ করেন, ব্রিটিশ জনগণ বরিস জনসনের দায়িত্বহীন আচরণে বিরক্ত। প্রধানমন্ত্রী অনেক কিছুর প্রতিশ্রুতি দিলেও কোনোটাই রাখতে পারেন নি বলে অভিযোগ করেন লেবার নেতা স্টারমার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com