1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চুয়াডাঙ্গার কোর্ট মোড় এলাকায় দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের গণসংযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১১.১০ পিএম
  • ২৫৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকায় মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ করেছেন।

এ সময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে দেশে ন্যায় ও ইনসাফ কায়েম হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং এই জেলার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের অঙ্গীকার।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, জেলা যুব বিভাগের সেক্রেটারি আরিফুল ইসলাম, ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ সভাপতি পারভেজ আলম, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ নুরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী আনাস, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরীফসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দরা এলাকার দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com