1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

সিনা টান করে বলবেন, বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১.৫৭ এএম
  • ১৮৪ Time View

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ: (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, টুঙ্গিপাড়াবাসীর মধ্যে একটা সংশয় থাকতো বাইরে পরিচয় দিয়ে কথা বলতে পারবো না। কিন্তু নির্বাচন ও বিজয়ের মধ্য দিয়ে এই শঙ্কা কেটে গিয়েছে। বাড়ি টুঙ্গিপাড়া বললে কেউ চোখ রাঙাবে! আমি যতদিন আছি এটা হতে দেব না। ঢাকাসহ সারা বাংলাদেশে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, সিনা টান করে বলবেন আমার বাড়ি টুঙ্গিপাড়া। আমরাও ধানের শীষে ভোট দিয়েছি।

মঙ্গলবার এমপি জিলানীর পাটগাতীর বাড়িতে টুঙ্গিপাড়া উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

টুঙ্গিপাড়া-কোটালীপাড়া জনগণের উদ্দেশ্যে জিলানী বলেন, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। আমার দরজা খোলা আছে আপনাদের জন্য। যদি কোন ভুল হয় তাহলে আপনারা আমার অভিভাবক হিসাবে অবশ্যই বলবেন যে আপনার কাজটি ভুল হয়েছে, একটু ভেবে দেখেন। তাহলে আমি উপকৃত হব। আর ভুল থেকে শিক্ষা নিয়ে শুধরে যাবো। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়তে চাই।

তিনি বলেন, তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান আমাকে স্পষ্ট বলেছেন আমি গোপালগঞ্জকে আলাদা করে দেখতে চাই না। অন্য ৬৪ জেলার মতো গোপালগঞ্জকে দেখতে চাই। গোপালগঞ্জের মানুষ যেন কোন উন্নয়ন থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার না হয়। তাই এলাকার উন্নয়নের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে তাদের সমস্যার কথা শুনছি।
ইফতারের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এসময়ে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সভাপতি আমিনুল ইসলাম সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও টুঙ্গিপাড়ার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com