1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৭.০৯ পিএম
  • ১৭৯ Time View

২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

রোববার (০৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেলে এই সাক্ষ্য উপস্থাপন করা হবে।

গত ২ ডিসেম্বর দ্বিতীয় দিনের জেরা শেষ হয়। সেদিন দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহাকে জেরা করেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এর আগের দিন ১ ডিসেম্বর তিনি সাক্ষ্য দেন। একই দিনে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মো. রাইসুল হক, যিনি মেহেরপুরের বাসিন্দা হলেও আন্দোলনের সময় কুষ্টিয়া শহরের একটি মেসে থাকতেন।

এর আগে, গত ৩০ নভেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন। একই দিনে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে ইনুর রিভিউ আবেদন শুনানি হয়। তার পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী সিফাত মাহমুদ ও মনসুরুল হক। উভয় পক্ষের বক্তব্য শেষে ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দেয়। ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয় এবং সেদিন বিচারক তাকে অভিযোগগুলো পড়ে শোনান। ইনু নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর এই মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল। তার আগের ২৫ সেপ্টেম্বর জুলাই–আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতায় সহযোগিতাসহ আটটি অভিযোগ এনে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরবর্তীকালে শুনানিতে অভিযোগগুলো উপস্থাপন করা হলে আদালত অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া আসনে জোটের প্রার্থী হয়েও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

জুলাই–আগস্ট আন্দোলনে কুষ্টিয়া শহরে নিহত হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হয় বহু মানুষ। এসব ঘটনার ওপর ভিত্তি করে ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়। পরবর্তী তদন্তে উসকানি ও ষড়যন্ত্রসহ আটটি অভিযোগ চূড়ান্ত করে প্রসিকিউশন। মামলার ফরমাল চার্জ ৩৯ পৃষ্ঠার এবং এতে সাক্ষী রাখা হয়েছে ২০ জনকে। পাশাপাশি তিনটি অডিও ও ছয়টি ভিডিও নথি হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com