1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

আংশিক ঋণ অবলোপনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১.৫১ পিএম
  • ১৪০ Time View

দেশের ব্যাংকিং খাতে জমে থাকা দীর্ঘমেয়াদি খেলাপি ঋণের চাপ কমাতে প্রথমবারের মতো আংশিক ঋণ অবলোপনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জারি করা নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, যেসব মন্দ ও ক্ষতিগ্রস্ত ঋণের পুরোটা আদায়যোগ্য নয়—সে ঋণের জামানতবিহীন ও আদায়-অযোগ্য অংশ আংশিকভাবে অবলোপন করা যাবে। বুধবার (৩ ডিসেম্বর) সার্কুলারটি অনুমোদন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, অনাদায়ী ঋণের একটি বড় অংশ স্থিতিপত্রে বহাল থাকায় ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থার প্রতিফলন বিকৃত হচ্ছিল। আংশিক অবলোপন চালুর মাধ্যমে ব্যাংকগুলো এখন স্থিতিপত্র থেকে অযোগ্য অংশ সরিয়ে আসল ঝুঁকির মাত্রা প্রকাশ, আর বাকি অংশ আদায়ে অধিক গুরুত্ব দিতে পারবে।

নতুন নীতিমালায় প্রথমে সুদের অংশ অবলোপন, অনারোপিত সুদের আলাদা হিসাবায়ন, প্রয়োজন হলে জামানতের বাজারমূল্য পুনর্মূল্যায়ন এবং গ্রাহকের কাছ থেকে আদায় করা অর্থ আগে অবলোপনকৃত অংশে সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঋণ আদায়ে নতুন নিয়মে বলা হয়েছে, গ্রাহক জামানত ছাড়া যে টাকা পরিশোধ করবে, তা আগে অবলোপনকৃত অংশের বিপরীতে সমন্বয় হবে। এই টাকায় সেই পাওনা পুরোপুরি সমন্বয় হয়ে গেলে বাকি অর্থ যাবে স্থিতিপত্রে থাকা বকেয়া ঋণ কমাতে।

তবে গ্রাহকের মোট বকেয়া নির্ধারণের সময় ব্যাংককে তিনটি দিক একসঙ্গে বিবেচনা করতে হবে—স্থিতিপত্রে প্রদর্শিত বকেয়া ঋণের পরিমাণ, তার অনারোপিত সুদ এবং অবলোপনকৃত কিন্তু অনাদায়ী অংশের পাওনা।

এ ছাড়া আংশিক অবলোপন করার পরও সংশ্লিষ্ট ঋণহিসাবকে পুনঃতফসিল বা এক্সিট সুবিধা দেওয়া যাবে, যাতে বাকি অংশ আদায় করা সহজ হয়।

আগে যে নিয়মে কোনো ঋণ আংশিকভাবে অবলোপন করা যেত না—সেই বাধা থাকা সংশ্লিষ্ট বিআরপিডি সার্কুলার বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রণ সংস্থাটি আশা করছে, এই নীতিমালা কার্যকর হলে অনাদায়ী ঋণের অকারণে স্ফীত হিসাব কমবে, ব্যাংকের স্থিতিপত্র স্বচ্ছ হবে এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com