1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক

  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬.২৭ পিএম
  • ১৮৭ Time View

জালিয়াতির আশ্রয় নিয়ে সোর্স ট্যাক্স, ব্যাংক হিসাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিমসহ চারজনের বিরুদ্ধে চার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৩০ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আজিজুল হক বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

প্রথম মামলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে এক কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিএফও মোহাম্মদ নাদিম।

এজাহার অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে আসামিরা নিয়োগপত্রের শর্ত ভঙ্গ করে মূল বেতনের অতিরিক্ত সাতটি পর্যায়ে মোট ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেন।

দ্বিতীয় মামলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির জেনারেল লেজার (জিএল) হিসাব থেকে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফরমান আর চৌধুরী এবং মোহাম্মদ নাদিমকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, দুই আসামি পরস্পর যোগসাজশে ব্যাংকের জিএল হিসাব থেকে বিভিন্ন ভাউচারের মাধ্যমে মোট ৮৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

তৃতীয় মামলায় এজেন্ট ব্যাংকিং কমিশনের উপর আরোপিত সোর্স ট্যাক্স সরকারি কোষাগারে জমা না দিয়ে ৩৬ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি করার অভিযোগ।

মামলার আসামিরা হলেন- সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান।

এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ৩৬১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৩৩২ টাকা কমিশনের উপর ১০ শতাংশ হারে সোর্স ট্যাক্স বাবদ ৩৬ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩৩ টাকা কর্তন করলেও তা সরকারি কোষাগারে জমা দেননি। ফলে সরকারের ৩৬ কোটি ১১ লাখ টাকারও বেশি রাজস্ব ক্ষতি হয়েছে।

চতুর্থ মামলায় বোনাস বাবদ নিজ প্রাপ্যতার অতিরিক্ত ৫৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ওই মামলায়ও ফরমান আর চৌধুরী ও মোহাম্মদ নাদিমকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে বোনাস বাবদ নিজ প্রাপ্যতার অতিরিক্ত ওই টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com