1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০.৫৪ পিএম
  • ১৮০ Time View

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, আশেক উল্লাহর নামে মোট ৬ দশমিক ২৭ কোটি টাকার সম্পদ, যার মধ্যে বৈধ উৎস পাওয়া গেছে ২ দশমিক ৩৪ কোটি টাকা। ফলে ৩ দশমিক ৯২ কোটি টাকা অবৈধ সম্পদ হিসেবে চিহ্নিত হয়।

এ ছাড়া ১৪টি ব্যাংক হিসাবে তার মোট লেনদেন হয়েছে ৭৫ দশমিক ৪৬ কোটি টাকা, যা দুদকের মতে অত্যন্ত সন্দেহজনক।

তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২)/৪(৩) ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।

একই সঙ্গে সাবেক এমপির স্ত্রী স্ত্রী সাহেদা নাসরীনের নামে ৫৭ দশমিক ৫২ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের প্রমাণ পাওয়ায় দুদক তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com