1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে এক্সক্লুসিভ সুবিধা

  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮.১৯ পিএম
  • ১১০ Time View

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫: রবি এলিট প্রোগ্রাম-এর আওতায় চারটি নতুন কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি, যা তাদের গ্রাহকদের অত্যাধুনিক জীবনযাত্রার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস বাংলাদেশ ও যান্ত্রিক-এর সাথে সম্প্রতি গড়ে উঠা এই অংশীদারিত্বের আওতায় এখন থেকে আতিথেয়তা, স্বাস্থ্যসেবা ও পরিবহণ সংক্রান্ত সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা।

চুক্তির আওতায় এখন থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিসোর্ট ও বিনোদন প্রতিষ্ঠান ছুটি গ্রুপ-এর প্রিমিয়াম সেবা উপভোগে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। সেরা মানের অবকাশ ও জীবনযাত্রা প্রদানে উভয় কোম্পানির প্রতিশ্রুতির প্রতিফলন এই অংশীদারিত্ব।

শীর্ষস্থানীয় জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল মোবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাম্বুফাস্ট-এর নির্ধারিত সেবায় সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড়সহ বিশেষ জরুরি সেবা গ্রহণ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা। প্রিমিয়াম গ্র্রাহকরা যেন যে কোনো জরুরি মুহূর্তে দ্রুত, নির্ভরযোগ্য ও পেশাদার সহায়তা পান এজন্য পদক্ষেপটি গ্রহণ করেছে রবি।

ডিজিটাল হেলথকেয়ার উদ্ভাবনের অগ্রদূত লাইফপ্লাস বাংলাদেশ-এর স্বাস্থ্য ও সুস্থতা সেবা গ্রহণে রয়েছে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড়। রবির প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা এবং সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও বেগবান করবে এই উদ্যোগ, যাতে সহজে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ ও ওয়েলনেস ম্যানেজমেন্ট সেবা পান গ্রাহকরা।

বাংলাদেশের শীর্ষ ডিজিটাল অটোমোটিভ প্ল্যাটফর্ম যান্ত্রিক-এর কাছ থেকে যানবাহন সার্ভিসিং ও মেইনটেনেন্সে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা। তাদের প্রতিটি যাত্রাকে আরও নিরাপদ, সুবিধাজনক ও প্রিমিয়াম করে তুলবে এই ডিজিটাল মবিলিটি সল্যুশন, ডায়াগনস্টিকস ও সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট সুবিধা।

গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের পাশাপাশি প্রযুক্তি, আস্থা এবং প্রত্যেক গ্রাহকের প্রয়োজন ও চাহিদার সমন্বয়ে একটি অত্যাধুনিক জীবনযাত্রার আবহ গঠনে রবির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এই চারটি অংশীদারিত্ব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com