1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

টাইগাররা হোয়াইটওয়াশ করল আফগানদের

  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১১.৩৩ এএম
  • ১২৬ Time View

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে আফগানদের দারুণভাবে হোয়াইটওয়াশ করল টাইগাররা। ২০১৮ সালে ভারতের দেরাদুনে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ করেছিল আফগানিস্তান। ৫ বছর পর বাংলাদেশও তাদের একই ফরম্যাটে হোয়াইটওয়াশ করে। তবে সিলেটে অনুষ্ঠিত সিরিজটি ছিল দুই ম্যাচের।

আগেই দুই ম্যাচ জিতে জাকের আলি অনিকের দল সিরিজ নিশ্চিত করেছিল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ (রোববার) শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে আফগানিস্তান। সেই লক্ষ্য তাড়ায় সাইফ-সোহানরা ১২ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নিলেন।

আফগানদের জবাব দিতে নেমে মুজিব-উর-রহমানের করা প্রথম ওভারে মেডেন দেন বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমন। তানজিদ তামিমসহ এরপর সেট হওয়ার চেষ্টা চালান তিনি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বিলাসী শট খেলার চেষ্টায় ঠিকঠাক লাগেনি ইমনের ব্যাটে। শর্ট মিড-অফে তিনি ১৬ বলে ১৪ রান করে ক্যাচ দেন। সেই ধাক্কা সামলে উঠে পাওয়ার প্লেতে ৪৭ রান প্রাপ্তিতে বড় ভূমিকা ছিল সাইফ হাসানের।

আরেকপ্রান্তে তানজিদ নড়বড়ে ছিলেন। দারউইশ রাসুলি সহজ ক্যাচ হাতছাড়া করার পরের বলেই একই ভুল করেন তিনি। নবাগত বোলার আব্দুল্লাহ আহমদজাইকে উইকেট দিয়ে ফেরেন ৩৩ বলে ৩৩ রানে। একপাশে স্বচ্ছন্দেই খেলছিলেন সাইফ, কিন্তু অপরপাশে এলোমেলো ছিলেন অফফর্ম কাটানো অধিনায়ক জাকের। রিভিউ নিয়ে একবার বেঁচে যাওয়ার পরই একু ওভারে তিনি এলবিডব্লুর ফাঁদে পড়েন। জাকের ১০ রানে ফেরার পরের বলে নেমেই মুজিবের বলে ইনসাইড এজে বোল্ড হন শামীম পাটোয়ারী।

শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশকে বাকি সময়ে অনায়াসে পার করেছেন সাইফ ও নুরুল হাসান সোহান। সাইফ নিজের চতুর্থ টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৩২ বলে। শেষ পর্যন্ত ৩৮ বলে ২ চার ও ৭ ছক্কায় তিনি ৬৪ রানে অপরাজিত ছিলেন। আরেক অপরাজিত ব্যাটার সোহান করেন ১০ রান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মুজিব।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করা আফগানিস্তান যথারীতি বিপর্যয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত টেলএন্ডারে মুজিবের ব্যাটে চড়ে স্কোরবোর্ডে তোলে ১৪৩ রান। তাদের পক্ষে দারউইশ রাসুলি ৩২, সেদিকউল্লাহ অটল ২৮ এবং মুজিব ২৩ রান করেন। বিপরীতে টাইগারদের হয়ে সাইফইদ্দিন সর্বোচ্চ ৩ এবং নাসুম আহমেদ ও তানজিম সাকিব নেন ২টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com