1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় অবৈধভাবে রাখা ৫০টি হিরামন টিয়া ও ৩টি ঘুঘু উদ্ধার, পাখি পাচারকারী পলাতক

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১.০৭ পিএম
  • ১২৫ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর উপজেলার কাথুলী গ্রামে উপজেলা প্রশাসন, বন বিভাগ এবং পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন পানকৌড়ি ও জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা আলমডাঙ্গার যৌথ অভিযানে প্রায় ৫০টি হিরামন টিয়া (Plum-headed Parakeet) ও ৩টি ঘুঘু (Spotted Dove) উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ। অভিযানে অংশ নেন বন বিভাগের কর্মকর্তারা এবং পরিবেশবাদী স্বেচ্ছাসেবকরা।
জানা যায়, স্থানীয় জহরুল ইসলাম ঝুজোর ছেলে সোহাগ দীর্ঘদিন ধরে দেশীয় বন্য পাখি শিকার ও পাচার করে আসছিল। তাকে একাধিকবার সচেতন ও সতর্ক করা হলেও সে অবৈধ এই কার্যক্রম থেকে বিরত হয়নি। ফলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে আজকের এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চালানোর আগেই অভিযুক্ত সোহাগ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে খুঁজে পাওয়া না যাওয়ায় স্থানীয় চেয়ারম্যান ইউএনও অফিসে তাকে হাজির করার দায়িত্ব গ্রহণ করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত পাখিগুলোকে উন্মুক্ত স্থানে এনে জনসম্মুখে অবমুক্ত করা হয়। উল্লেখ্য, এই ধরনের পাখি শিকার ও পাচার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com