1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

ঢাকার ডরিন টাওয়ারে ট্রাস্ট ব্যাংকের গুলশান নর্থ শাখার উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭.১০ পিএম
  • ৭১ Time View

আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি ঢাকার গুলশান-২ এর ডরিন টাওয়ারে নতুন গুলশান নর্থ শাখা উদ্বোধন করেছে।

শাখাটি উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের মাননীয় ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী, ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাগণ এবং ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান ট্রাস্ট ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি ও ব্যাংকিং খাতে উদ্ভাবনী সেবা প্রদানের প্রশংসা করেন। তিনি বলেন, “ট্রাস্ট ব্যাংক সারাদেশে নির্ভরযোগ্য, গ্রাহকবান্ধব ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন এই শাখার উদ্বোধনের মাধ্যমে ব্যাংকটি জনগণের সেবা প্রদানে আরও সক্ষম হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”

আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই গুলশান নর্থ শাখা ঢাকার অন্যতম প্রাণকেন্দ্রিক ব্যবসায়িক এলাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য কার্যকর সেবা প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com