1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

শাকিব খানকে নিয়েও ট্রল হয়: দীঘি

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬.২১ পিএম
  • ৯৪ Time View

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। ছোট্ট বয়সে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। এখনো দর্শকদের চোখে ভাসে সেই শিশুশিল্পী দীঘির প্রাণবন্ত অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ।

দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে চলচ্চিত্রে ফিরেছেন দীঘি। তবে নায়িকা দীঘির পথচলা মোটেও সহজ ছিল না। বিভিন্ন সময়ে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা গসিপ; হয়েছেন ট্রলের শিকারও। শুরুতে এসব তাকে ভীষণ কষ্ট দিত বলে জানিয়েছেন এই অভিনেত্রী। 

দীঘি বলেন, “একটা সময় খুব মন খারাপ থাকত। ভেঙে পড়তাম। ভাবতাম, কেন ট্রল হচ্ছে—আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি। পরে দেখলাম শাকিব খানকে নিয়েও ট্রল হয়, জয়া আহসানকে নিয়েও হয়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকে নিয়েও ট্রল হয়। তখন বুঝলাম, কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে ট্রল করা। যারা ট্রল করে, তারা আসলে হতাশাগ্রস্ত ও অসফল মানুষ; সফলদের দেখে তাদের ঈর্ষা হয়। সেই ঈর্ষা থেকেই তারা ট্রল করে।”

ট্রলিং নিয়ে ভাবা কেবলই নিজের ক্ষতি। দীঘির মতে—“একজন মানুষকে সবাই ভালোবাসবে—এটা কখনোই সম্ভব নয়। যদি এসব আমি নেগেটিভভাবে নিই, তাহলে হতাশ হয়ে পড়ব, কাজে মনোযোগ দিতে পারব না। তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি।” 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি শো শেষ করে দেশে ফিরেছেন দীঘি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com