1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাজনীতিতে জাতীয় পার্টির আবেদন শেষ হয়ে গেছে: আখতার

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮.১৮ এএম
  • ১২৩ Time View

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সমর্থন দেওয়া প্রত্যেক ব্যক্তি ও দলকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, বিগত সময়ে যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্নভাবে নিজেদেরকে যুক্ত রেখেছেন, সেই প্রত্যেক ব্যক্তিকে এবং প্রত্যেকটা দলকে যেন সঠিকভাবে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয়।

বুধবার (১১ জুন) দুপুরে রংপুরের পীরগাছায় এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আখতার হোসেন বলেন, জাতীয় পার্টি বিগত সময়ে আওয়ামী লীগের দালাল হিসেবে ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তার প্রধানতম রাজনৈতিক সহযোগী ছিল জাতীয় পার্টি। বাংলাদেশে যে ভোট ডাকাতির নির্বাচনগুলো হয়েছে, একপাক্ষিক নির্বাচনগুলো হয়েছে তার প্রত্যেকটাকে বৈধতা দেওয়ার নাটক করেছিল জাতীয় পার্টি।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকারের সঙ্গে যারা প্রতারণা করেছে, বাংলাদেশের মানুষের ওপর জুলুম নিপীড়নের রাস্তাকে যারা উন্মুক্ত করে রেখেছে, তাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা আর প্রাসঙ্গিক মনে করি না।

এনসিপির সদস্য সচিব বলেন, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির যে জাতীয় আবেদন, সেটা শেষ হয়ে গেছে। একই সঙ্গে জনগণের সঙ্গে তারা যে প্রতারণা করেছে, সে জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের যত দোসর আছে তাদের সবার ব্যাপারে বাংলাদেশের মানুষ যেন সামাজিক প্রতিরোধ গড়ে তোলে। যাতে বাংলাদেশে যেন আর কখনোই আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো স্বৈরাচারপন্থি কোনো দল যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়। এজন্য বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে কাজ করার আহ্বান জানান তিনি।

এ দিন দুপুরে পীরগাছা উপজেলা পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন আখতার হোসেন। এনসিপি নেতা শামীম হোসেনের সঞ্চালনায় এতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য দেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com