মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে “পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে আজ দুপুর ১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হলো “পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা”। পুলিশ সদস্যদের সঠিক খাদ্যাভ্যাস, পুষ্টির গুরুত্ব ও মানসিক সুস্থতার প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার  খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

পুলিশ সুপার বলেন, “একজন সুস্থ পুলিশ সদস্য মানেই একটি নিরাপদ সমাজ। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের পেশাগত দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ।” তিনি পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের যত্ন এবং পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতন ও অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ সাদিয়া হক সূচনা, জেলা নজরদারি মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, চুয়াডাঙ্গা। বক্তারা পুষ্টিকর খাদ্যের গুরুত্ব, সঠিক খাদ্যাভ্যাস গঠনের উপায় এবং মানসিক চাপ মোকাবেলায় কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। তারা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে মানসিক স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস উন্নয়ন বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ গ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মতে, এমন সচেতনতামূলক আয়োজন তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  কনক কুমার দাস; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস)  তাজরিনা সুলতানা; ডিআইও-১, ডিএসবি; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন); সকল অফিসার ইনচার্জ; সকল ক্যাম্প ইনচার্জ; এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS