1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Title :
উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা দ্বিতীয়বার মা-বাবা হলেন দীপিকা-রণবীর, ঘর আলো করে এলো কন্যাসন্তান ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালের জুনেই শেষ হতে পারে রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারের উদ্দেশে জামায়াতের আমির, আপনারা জাতির সাথে বেইমানি করেছেন

ক্লাব বিশ্বকাপে নতুন চমক নিয়ে হাজির ফিফা

  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৩.০২ পিএম
  • ২৪৬ Time View

ক্লাব বিশ্বকাপ নিয়ে ফিফার বৃহৎ পরিকল্পনা দৃশ্যমান হচ্ছে দিন দিন। ৩২ দল নিয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হবে আসর। কেবল পরিধি বাড়িয়েই থেমে থাকেনি ফিফা। নিয়ে আসছে একের পর এক চমক। নতুন সংযোজন, রেফারির শরীরে ক্যামেরা।

নিজেদের অফিসিয়াল ওয়েসবাইটে বিবৃতি দিয়ে বডি ক্যামের বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ১১৭ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে এই বিষয়টি তুলে ধরে তারা।

রেফারির শরীরে লাগানো ক্যামেরা দর্শককে নতুন অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছেন ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা। তিনি বলেছেন, ‘আমরা মনে করি, ভিন্ন এক অভিজ্ঞতা নেওয়ার জন্য এটি ভালো সুযোগ। দর্শকরা নানা অ্যাঙ্গেল থেকে নানাভাবে দেখতে পারবে। রেফারি ক্যামেরা তুলবে ছবিও। এটি এমন কিছুর সাক্ষী করবে, যা কেউ আগে দেখেনি।’

নতুন ফিচারের পাশাপাশি নিয়মও এনেছে ফিফা। আগের নিয়মে গোলরক্ষকরা ৬ সেকেন্ডের বেশি বল রাখলে ইনডিরেক্ট ফ্রি-কিক দেওয়া হতো। এখন থেকে নতুন নিয়মে ৮ সেকেন্ডের বেশি গোলরক্ষক বল ধরে রাখলে প্রতিপক্ষকে কর্ণার দেওয়া হবে।

আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। আট গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে ৩২টি দল। মোট ম্যাচ সংখ্যা ৬৩টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com