1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা

  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২.২২ পিএম
  • ৩৭ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি-সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি’-এই প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লায় প্রথমবারের মতো চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানার ১২টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশ নেয়। শুরু থেকেই দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উৎসাহ ও প্রাণবন্ত ক্রীড়ানৈপুণ্য দেখা যায়।

গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জমজমাট ফাইনালে পুরুষ ও নারী-উভয় বিভাগেই কোটয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশ কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বাড়বে। পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com