1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

বাংলাদেশে প্রথমবারের মত, ট্রাস্ট ব্যাংক এবং টেররা পে বিদেশে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক পেমেন্ট সলিউশন চালু করেছে

  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.১৬ পিএম
  • ১৫৪ Time View


ট্রাস্ট ব্যাংক এবং টেররা পে এর মধ্যে বাংলাদেশ হতে বিদেশে অধ্যয়নরত / অধ্যয়নগামী শিক্ষার্থীদের
বিভিন্ন রকম ফি প্রদানের লক্ষ্যে ডিজিটাল পেমেন্ট সল্যুশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রাস্ট ব্যাংকই
প্রথম বাংলাদেশী ব্যাংক যারা টেররা পে এর সাথে এই ধরনের চুক্তি স্বাক্ষর করেছে।

এই ডিজিটাল পেমেন্ট সল্যুশন চুক্তির আওতায় বিদেশে অর্থ প্রেরণ এখন থেকে আরো দ্রুত, নিরাপদ এবং
সহজ হবে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি দক্ষিণ কোরিয়া সহ
শীর্ষস্থানীয় দেশ সমূহে শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ আরো সহজে টিউশন ফি এবং জীবনযাত্রার
ব্যয়ের খরচ পাঠাতে পারবেন।

ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আহসান জামান চৌধুরী বলেন, “এই চুক্তি শিক্ষার্থীদের
বহির্বিশ্বে অর্থপ্রেরণ আরও সহজ এবং কার্যকরী করে তুলবে”।

টেররা পে এর সহ-প্রতিষ্ঠাতা ও চীফ বিজনেস অফিসার আনি সানে এই চুক্তি সম্পর্কে বলেন, “আমরা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশে শিক্ষার জন্য অর্থ প্রেরনের একটি নিরাপদ এবং নির্বিঘ্ন উপায় চালু
করতে পেরে আনন্দিত”।

এই অংশীদারিত্ব চুক্তি বাংলাদেশের ক্রমবিবর্তমান অর্থনীতি, নিয়ন্ত্রক কাঠামো এবং শিক্ষা সম্পর্কিত
আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টের একটি অন্যতম মাইলফলক হিসাবে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com