1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

আবারও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ

  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১০.২৩ এএম
  • ৭২ Time View

ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদ যেমন দুর্দান্ত, প্রেসিডেন্ট হিসেবে ফ্লোরেন্তিনো পেরেজ ততটাই অদম্য। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে তার বিকল্প যেন খুঁজেই পাওয়া যায় না। আজ সোমবার (২০ জানুয়ারি) আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবটির প্রধান হিসেবে নির্বাচিত হলেন পেরেজ।

বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এই মেয়াদে ২০২৯ পর্যন্ত লস ব্লাংকোদের বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন পেরেজ। সবচেয়ে অবাক করা তথ্য হলো, এই নিয়ে চতুর্থবার মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রতিপক্ষের সম্মুখীন হতে হয়নি তাকে। ২০১৩, ২০১৭, ২০২১ এর পর ২০২৫ সালের নির্বাচনেও জয় পেয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

২০০০ সালে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেরেজ। তারপর গঠন করেন মাদ্রিদের বিখ্যাত গ্যালাক্টিকো যুগ। যে দলটিকে বলা হয় ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল। ২০০৬ সাল পর্যন্ত সভাপতি থেকে পদ থেকে অব্যাহতি নেন পেরেজ। ফের নির্বাচিত হয়ে আসেন ২০০৯ সালে। সেই থেকে এখনও একই পদে বহাল আছেন ৭৭ বছর বয়সী পেরেজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com