1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

৫ বছর লিভ-ইনের পর অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩.৪২ পিএম
  • ৯৫ Time View

টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ব্যক্তিগত জীবনে এই দুই তারকা ১৪ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। গত পাঁচ বছর ধরে লিভ-ইন করছেন। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। ফলে অঙ্কুশ আর ঐন্দ্রিলার বিয়ে কবে হবে, তা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন টলিপাড়ায়।

গত কয়েক বছর ধরেই টলিপাড়ায় খবর উড়ছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা। এমনকি, এ তারকা জুটিও বিয়ে করতে যাওয়ার কথা বলেছেন। তবে সেসবই ‘গুঞ্জন’ আর ‘আলোচনার’ বেড়াজালে আবদ্ধ থেকেছে। এবার ঐন্দ্রিলা সেন বিয়ের ঘোষণা দিলেন। এ-ও জানালন, বিয়ের কেনাকাটাও শুরু করেছেন তারা। 

ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঐন্দ্রিলা সেন লেখেন— “নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ; সবথেকে লম্বা পথ।” 

২০২৫ সালের কবে বিয়ের পিঁড়িতে বসবেন, তা সঠিকভাবে জানাননি ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ। তবে এ খবর জানানোর পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি। 

ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা যায়, তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। তার পোশাকের দোকান থেকে নায়িকাকে নীল বেনারসি, সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গহনা বেছে নিতে দেখা গিয়েছে। সম্ভবত, বিয়ের দিন নায়ককে সনাতনী ধুতি-পাঞ্জাবিতে দেখা যাবে। 

তবে বিয়ের বিষয়ে বিস্তারিত জানতে অঙ্কুশ-ঐন্দ্রিলা-অভিষেকেরে মুঠোফোনে যোগাযোগ করে ভারতীয় একটি গণমাধ্যম। তবে তাদের কেউই ফোনে সাড়া দেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com