1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা

  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫.৪১ পিএম
  • ৩১ Time View

টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই তারকা।

২০১৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে জয় পান দেব। এরপর ২০১৯ ও ২০২৪ সালের নির্বাচনেও ঘাটাল আসন ধরে রাখেন তিনি। ২০২৪ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে এক লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন দেব।

তবে এবার দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি দেবের বাড়ির পূজায় উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই সাক্ষাতের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন অভিনেতা।

ছবিগুলো পোস্ট করে দেব লেখেছেন, ‘ধন্যবাদ দাদা আমার বাড়ির পুজোতে আসার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।’

দেবের এই পোস্টের পরই শুরু হয় রাজনৈতিক আলোচনা। শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সাক্ষাৎ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে—তবে কি এবার ‘দিদি’র দল তৃণমূল কংগ্রেস ছেড়ে ‘দাদা’র দল বিজেপিতে যোগ দিতে চলেছেন দেব?

তবে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়ার কিংবা বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে দেবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সাক্ষাৎকে ঘিরে তৈরি হওয়া দলবদলের আলোচনা আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com