বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ” ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল

খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল শেখ হাসিনা আবার আসবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬ Time View

খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে আপত্তিকর লেখার স্ক্রলিংকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় ছাত্র-জনতা সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি নিয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।

 ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’—এমন একটি লেখা খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ভেসে ওঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। গতকাল শনিবার সন্ধ্যা থেকে লেখাটি কিছু সময় বিলবোর্ডে থাকে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন খুলনা রেলস্টেশন অবরোধ করে রাখেন। উত্তেজনার মধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলওয়ের অপারেটর আসলাম হোসেনকে আটক করে পুলিশ। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে আপত্তিকর লেখাটি স্ক্রল হতে দেখার পরই স্থানীয় ছাত্র-জনতা সেখানে অবস্থান নেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসলাম হোসেনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়।

খুলনা রেলওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় ছাত্র–জনতা স্টেশনমাস্টারের কার্যালয়ের সামনে অবরোধ করে রাখেন। পরে তারা আসলাম হোসেনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কে রোববার (১৫ ডিসেম্বর) সকালে খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, ডিজিটাল বিলবোর্ড একটি প্রতিষ্ঠানের কাছে তৈরি করতে দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি এখনো রেলের কাছে বিলবোর্ড হস্তান্তর করেনি। সরবরাহকারী প্রতিষ্ঠানটি ওয়াই–ফাইয়ের মাধ্যমে বিলবোর্ডটি নিয়ন্ত্রণ করত। এরই মাঝে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যক্তি আসলাম হোসেন বলেছেন বিলবোর্ড হ্যাক হয়েছে। এ কারণে এমন লেখা উঠে এসেছে।

মাসুদ রানা বলেন, গতকাল রাতেই ঘটনাটি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজ পাকশি থেকে কর্মকর্তারা ঘটনাটি তদন্তের জন্য আসছেন। আটক আসলাম হোসেন এখনো পুলিশ হেফাজতে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS