1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে ইলেকট্রিক স্কুল বাসে কর ছাড়

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫.২২ পিএম
  • ২৩৮ Time View

জ্বালানি সাশ্রয় ও শিক্ষা খাতের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে স্কুলে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট পরামর্শ সভায় এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।

সভায় তিনি বলেন, গণপরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে সরকার ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিবহন খাতে জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যেই স্কুল শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফ করা হবে।

আবদুর রহমান খান জানান, আসন্ন জাতীয় বাজেট ঘোষণার জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এ জন্য খুব দ্রুত একটি স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার জারি করা হবে।

তিনি বলেন, ইলেকট্রিক ভেহিকেল খাতে আগামী বাজেটে আরও কিছু নীতিগত পরিবর্তন আসবে। তবে স্কুল বাস আমদানিতে শুল্ক অব্যাহতির বিষয়টি বাজেট পর্যন্ত অপেক্ষা না করে দ্রুতই কার্যকর করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গণপরিবহনে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে জ্বালানি ব্যয় কমার পাশাপাশি পরিবেশ দূষণও কমবে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com